শেখ হাসিনার ফাঁসির রায়ে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণায় আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার পাটমহল মোড় বিএনপির অফিস থেকে শুরু হয়ে পৌর শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের দিক নির্দেশনা আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, শফিক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, দুলাল মিয়া, নজরুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফজলুল্লাহ্ আব্বাসী সুজন, শ্রমিক দল নেতা পারভেজ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাপ্পী, উপজেলার ছাত্রদলোর যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব অপু রায়হান গফরগাঁও সরকারি কলেজের সাবেক সদস্য সচিব আমির হামজাা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ শেষে বক্তারা বলেন, বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।

এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।