শতবর্ষে শত চারা বিতরণ করল ময়মনসিংহ জেলা যুবলীগ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতদিন ব্যাপী কর্মসূচির শেষদিন শুক্রবার দুপুরে শতাধিক গাছের চারা বিতরন করা হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু’র সহযোগিতায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহানূর আলম শান্ত’র উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শফিকুল আলম শাহীন, ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মাহিন মুনতাসির রাজিব, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শামীম আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইফরান হোসেন তানিম।

জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক সিকদার মেহমুদ তন্ময় যুবলীগ নেতা সিরতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নাদিম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।