শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫ মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারিরা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। সোমবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে ময়মনসিংহ নগরীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেনের অনুসারিরা এই মিছিল করেন। এর আগে মিছিলটি স্থানীয় টাউন হল থেকে মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা শুকুর মাহমুদ ববি, তোফাজ্জল হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাধারন সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুল করিম লুইন প্রমূখ। এদিকে মিছিলকারিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে ম্লোগান দেয়। এ সময় তারা স্থগিত ঘোষিত ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেনের মনোনয়ন দাবি করেন। SHARES সারা বাংলা বিষয়: