বিএনপি মনোনীত প্রার্থীদের ময়মনসিংহ উত্তর যুবদলের অভিনন্দন নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে উত্তর জেলা যুবদল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামছু এবং সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করেছে। দলের এই সিদ্ধান্তকে উত্তর জেলা যুবদল স্বাগত জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দলের নির্দেশ অনুযায়ী উত্তর জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী দল মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবদল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সংগঠনের কোন নেতাকর্মী এর ব্যত্যয় করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, দল মনোনীত প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও শেলে বাংলা একেএম ফজলুল হকের নাতনি জামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসাবে খ্যাত এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। SHARES সারা বাংলা বিষয়: