তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে শুভেচ্ছা মিছিল

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারমুক্ত হয়ে পূর্নাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ময়মনসিংহে শুভেচ্ছা মিছিল হয়েছে।

এ সময় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এ শুভেচ্ছা মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এ শুভেচ্ছা মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ শুভেচ্ছা মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

এতে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষ আনন্দিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মানুষ বিশ্বাস করে। তাঁর নেতৃত্বেই রাষ্ট্র মেরামতের ৩১ এবং ৮ দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, কায়কোবাদ মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে পৃথক শুভেচ্ছা মিছিল করেছে দক্ষিণ জেলা এবং কোতোয়ালি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।