গফরগাঁওয়ে আগুন পোঁহাতে গিয়ে অঙ্গার বৃদ্ধ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫ ময়মনসিংহের গফরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আব্দুল ছাত্তার মৃধা (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল ছাত্তার মৃধা বাড়ি উপজেলার মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামে বাসিন্দা। জানা যায়, বৃদ্ধ আবদুল ছাত্তার গত শনিবার সকালে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে ধান সিদ্ধ করার চুলায় অগ্নিদগ্ধ হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ছাত্তার মৃধা মারা যায়। বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। SHARES সারা বাংলা বিষয়: