দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সভাপতি হলেন বাকৃবির জনসংযোগ পরিচালক

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫

জামালপুর জেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এম. রাশিদুজ্জামান মিল্লাত পদত‍্যাগ করায় তদস্থলে তৌফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ‍্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আইউব আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ‍্য জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়- তৌফিকুল ইসলামকে দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসাবে অবশিষ্ট মেয়াদের জন‍্য মনোনয়ন দেওয়া হলো।

এদিকে তৌফিকুল ইসলামকে গভর্নিং বডির সভাপতি করায় মাদরাসা কর্তৃপক্ষ এবং শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

তারা এক প্রতিক্রিয়ায় বলেন, রাশিদুজ্জামান মিল্লাত পদত‍্যাগ করায় তদস্থলে তৌফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। আশা করছি তার যোগ্য নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।