বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। রবিবার (২৬ জুলাই) নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) মাঠে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচির পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ মোঃ মইনুদ্দিন। এসময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের পক্ষে তানভির যোবায়ের ইসলাম তারিন এর নেতৃত্বে মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভির যোবায়ের ইসলাম তারিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। সে পরিপ্রেক্ষিতেই গাছের চারা রোপণ করছি। পরিবেশ বাঁচাতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। SHARES সারা বাংলা বিষয়: