প্রার্থী পরিবর্তনের দাবিতে ৪ শতাধিক ভ্যান-অটোর মিছিল

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

ময়মনসিংহ- ১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে বিএনপির মনোনিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ৪ শতাধিক ভ্যান-অটো নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভোম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত প্রায় চার শতাধিক ভ্যান নিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন ইউনিয়নের বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ দাবি জানান সালমান ওমর রুবেলেে সমর্থকরা।

মিছিলটি উপজেলার ধারা বাজার হয়ে হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধোবাউড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাকুয়াই নাগলা হয়ে পুনরায় ধারা বাজারে শেষ হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গারোপাহাড় অধ্যুষিত ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও অ্যাড. আফজাল এইচখান,বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল।

সমর্থকরা জানান, এই আসনে তৃণমূলে এমরান সালে প্রিন্সের জনপ্রিয়তা যাচাই ছাড়াই তাকে মনোনিত করা হয়েছে। এই আসনে জয় দেখতে হলে বিএনপি মনোনিত প্রার্থী পরিবর্তন করার আহ্বান জানায় সমর্থকরা। এসময় হালুয়াঘাট ধোবাউড়ার কয়েক হাজার রুবেল সমর্থকরা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।