ময়য়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদন্ড নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকান্ডে পলাতক দুই ভাইয়ের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডদন্ডপ্রাপ্তরা হলেন, জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতে এ আদেশ দেন। আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান দুই ভাইকে মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরিপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে অভিুযক্তদের সাথে বাকবিতন্ডা হলে দোকানীর চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসে। এসময় আিভযুক্ত এলবার্ট ডেবিট রকি ও তার ভাই এলবার্ট ডেবিট সেন্টু ও মিঠুর সাথে বাকবিতন্ডার একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জহিরুল ইসলাম মিঠুকে মৃত ঘোষনা করে। পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদি হয়ে গৌরীপুর থানায় মামলা করে। মামলায় ১৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন, জেরা-তর্ক শেষে বিজ্ঞ আদালত এ আদেশ দেন। রাষ্ট্র ও অভিযুক্তের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবি হাসিব আহামদ মাহবুবুল আলম ও মো. আকরাম হোসেন। SHARES সারা বাংলা বিষয়: