সার ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

ময়মনসিংহে সার ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সংবাদ সম্মলনে কৃষকদের চাহিদা মত সার বরাদ্দ, সার ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, অংশী জনের সাথে আলোচনা করে নীতিমালা প্রণয়ন, উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবি করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ময়মনসিংহ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক এস এম বাবুল, সাবেক পরিচালক শহিদুর রহমান, মোহাম্মদ চান মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে ডিলারশীপ প্রথা বহাল এবং যৌক্তিক কমিশন বৃদ্ধি না করা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।