ধোবাউড়ায় নিজ অর্থায়নে তৈরী দুটি কাঠের সেতু উদ্ধোধন করেছেন এমরান সালেহ প্রিন্স নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫ ময়মনসিংহের ধোবাউড়ায় পা’য়ে হাটার দুটি কাঠের সেতু উদ্ধোধন করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের নিভৃত পাতাম গ্রামে হাড়িয়া ডুবি নদীর সংযোগ খালের উপর নিজের অর্থায়নে দুইটি পায়ে হাঁটার কাঠের সেতু উদ্বোধন করেছেন। গ্রামবাসীর হর্ষধ্বনী ও মুহুর্মুহু শ্লোগানের মধ্য দিয়ে তিনি গ্রামবাসী ও নেতাকর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে কাঠের সেতু দুইটি উদ্বোধন করেন এবং তাদেরকে সাথে নিয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে খাল পার হন। তিনি দুই জায়গায় উপস্থিত গ্রামবাসীদের সাথে কুশল বিনিময় ও পথসভায় বক্তব্যও রাখেন। এসময় তিনি পাতাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন। খালের ওপর সেতু না থাকায় স্থানীয় জনসাধারন ও শিক্ষার্থীদের যাতয়াতের অসুবিধার কারণে স্থানীয় জনসাধারণের চাহিদা মোতাবেক এমরান সালেহ প্রিন্সের নিজস্ব অর্থায়নে স্থানীয় নেতাকর্মীরা দুইটি কাঠের পায়ে হাঁটার সেতু নির্মাণ করেন। পরে তিনি সেতু উদ্বোধন ও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সন্মেলন উপলক্ষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি পুরাকান্দুলিয়া বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমানের ৩১ দফা এবং দেশ ও জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা উধৃত করা লিফলেট বিতরণ করেন। পাতাম গ্রামে সেতু উদ্বোধন ও জনসমাবেশেও লিফলেট বিতরণ করা হয়। সেতু উধোধন ও ওয়ার্ড সন্মেলন উপলক্ষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জন সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনগণের উদ্দেশ্যে দক্ষ বুঝে পক্ষ নিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও বাস্তবসম্মত গণমুখী পরিকল্পনা রয়েছে। জনসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন ,শুধু ক্ষমতায় থাকাবস্থাতেই নয়, যখন যে অবস্থানেই থাকুক না কেনো জনগণের সুবিধা অসুবিধা আমলে নিয়ে বিএনপি তাদের পাশে থাকে। বন্যা, করোনা, শীতসহ প্রাকৃতিক দুর্যোগ, দূর্ঘটনা এবং জনগণের প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এসেছে। আবার অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে ফ্যসিবাদের দমন নিপিড়ন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলায়মান সরকার, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, আবদুল মোমেন শাহীন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক আলী হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল, যুবনেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিনসহ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: