টয়লেটে স্পিনিং মিলের ম্যানেজারের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় স্পিনিং মিলের টয়লেট খেকে রবিউল ইসলাম (৩৭) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেে পুলিশ। তবে, রবিউল ইসলামের মৃত্যু নিয়ে শ্রমিকদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আরিফ স্পিনিং মিলের টয়লেট থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল ইসলা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেগশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। তিনি আরিফ স্পিনিং মিলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
আরিফ স্পিনিং মিল ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, অনেক সময় ধরে  রবিউলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এক শ্রমিক এসে বলেন দীর্ঘসময় একটা টয়লেটের দরজা বন্ধ। এমন খবর পেয়ে আমরা সকলে মিলে দরজা ভেঙ্গে ভিতরে দেখি অজ্ঞান অবস্থায় রবিউল পড়ে আছে। পরে দ্রুত ভালুকা উপজেলা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন
নিহত রবিউলের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করে টয়লেটে ফেলে রেখেছে। তার গলায় কিছু দিয়ে পেচিয়ে হত্যার চিন্হ রয়েছে। আমি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বিষয়টি বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।