নান্দাইলে ৩ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫ ময়মনসিংহের নান্দাইলে ৩ শিক্ষকের এক উচ্চ-বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী। ৫ পরীক্ষার্থীর ৫ জনই অকৃতকার্য। এমন খবরে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। উপজেলার বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩ শিক্ষকের ৫ শিক্ষার্থী এবছর ময়মনসিংহ বোর্ড অধীনে পরীক্ষায় অংশ নেয়। শুধু এ বছর নয় গত বেশ কয়েক বছরেও কোন নিয়মিত শিক্ষার্থী পাস করেনি। সুত্র জানায়, উপজেলার বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় ২০১৭ সালে কলেজ চালু হয়। ২০১৯ সালে একাদশ-দ্বাদশ শ্রেণীর মানবিক ও বিজ্ঞান শাখার পাঠদানের অনুমতি পায়। নান্দাইল সদর থেকে ১১ কিলোমিটার দূরে জাহাঙ্গীরপুর ইউনিয়নে বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজটি। অবকাঠামো দিক থেকে ভাল থাকলেও শিক্ষার্থী ভর্তির আগ্রহ একেবারে নাজুক। এদিকে, বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এবছর একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। ফলে দু’বছর এইচএসসি পরীক্ষায় কেউ অংশ নিতে পারবে না। এ বিষয়ে বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক রৌশমত আরা বলেন, শিক্ষার্থীরা নিয়মিত কলেজে না আসা এবং আগ্রহ কম থাকায় ফলাফলের এমন বিপর্যয় হয়েছে। ৫ জন শিক্ষার্থীই অনিয়মিত ছিল। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ক্লাসে অমনযোগী এবং অনিয়মিতের কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো করার লক্ষ্যে সকল ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: