লকডাউন সফল করতে প্রচারণা, আ’লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করায় ময়মনসিংহে আ’লীগে ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতারা হলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন (২৮), পরাণগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন আ’লীগের সদস্য ও স্থানীয় চর শ্যামরামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান (৬০) এবং পরাণগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. চাঁন মিয়া (৪০)। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আওয়ামীলীগ ঘোষিত তথাকথিত লকডাউন সফল করার আহবান জানিয়ে এই বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন স্থানীয়রা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুল রহমান এবং চাঁন মিয়াকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আব্দুল রহমান এবং চাঁন মিয়াকে আজ শনিবার সকালে পরাণগঞ্জ বাজারে মিছিল ও লিফলেট বিতরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় যুবলীগ নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। SHARES সারা বাংলা বিষয়: