বঞ্চিত নেতাদের বিক্ষোভে যুবদলের সম্পাদক, কারণ দর্শানোর নোটিস নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপির মনোনয়ন বঞ্চিত চার নেতা ও তাদের অনুসারীরা। ওই সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব উপস্থিত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহি কমিটি। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা যুবদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচারণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো। সুত্র জানায়, শুক্রবার (৭ নভেভম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি বিক্ষোভে অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশ ও বিএনপির চারজন মনোনয়ন প্রত্যাশী এ দাবি জানান। ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশীর মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকী দুজন ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব বলেন, আমাকে দাওয়াত দিয়েছে। দাওয়াতের ভিত্তিতে আসি ওই কর্মসুচিতে অংশ নেই। তবে, বিএনপির দলীয় মনোয়ন প্রার্থী এখানে উপস্থিত থাকবেন কিনা বিষয়টি আমার জানা ছিল না। তাছাড়া, আমি দলীয় মনোনীত প্রার্থীর সাথে কাজ করব। যুবদলের কিছু নেতাকর্মী বিরুদ্ধে অবস্থান করছেন। তাদেরকেও বুজিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং অতি তাড়াতাড়ি দলীয় মনোনয়ন প্রাপ্ত পার্থীর সাথে কাজ করবে। এছাড়া আমি কারণ নোটিসে উপস্থিত হয় ব্যাখ্যা করব। এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও নান্দাইল উপজেলা বিএনপির আহব্বায়ক ইয়াসের খান চৌধুরী জানান, বিএনপি বিভাগীয় সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাশি সবাই দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেছিলাম। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়ার পর তারা কেন দলের সেই সিদ্ধন্ত মেনে নিচ্ছেন না তা বোগম্য হচ্ছে না। তবে আমার নেতৃত্বে বিএনপির সকল অঙ্গ সংগঠন একত্রিত আছে। SHARES সারা বাংলা বিষয়: