ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সুলেমা খাতুন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত সুলেমা খাতুন জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া এলাকার আবেদ আলীর মেয়ে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার বিকালে ডেঙ্গু আক্রান্ত ওই নারী হাসপাতাল৷ ভর্তি হয়। পরে আজ বুধবার সকাল সোয়া ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭ জন ভর্তি হয়েছেন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মাঝে পুরুষ ৭৭ জন, নারী ২৫ জন ও শিশু ৯ জন। চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২১ জন ও মারা গেছেন ১৫ জন। SHARES সারা বাংলা বিষয়: