মানববন্ধনে গিয়ে ‘মব সন্ত্রাসে’র শিকার এনসিপি-শিবিরের ৩ নেতাকর্মী নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অনিয়ম, দূর্নীতি, দালালের দৌরাত্ম ও সিন্ডিকেটের অভিযোগ এনে মানববন্ধন করতে এসে মব সন্ত্রাসের শিকার হয়েছে এনসিপিনেতাসহ ৩ জন। বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। আহতরা হলেন- এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ ও ছাত্রশিবির কর্মী শিহাব উদ্দিন। তাদের মধ্যে এনসিপি নেতা মোজাম্মেল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দলাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে অংশ নিতে গেলে একটি দালাল চক্র এবং হাসপাতালের স্টাফদের কিছু লোক এনিসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে উপস্থিত জনতা গণপিটুনি দিয়ে কয়েকজনকে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. জাকির হোসাইন বলেন,’ মানববন্ধনকে কেন্দ্র করে হাসপাতালের বাহিরে যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে আমি অবগত না। হঠাৎ সংবাদ আসে বাহিরে গণ্ডগোল হচ্ছে। আমি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পারলাম মানববন্ধন করতে আসা লোকদেরকে স্থানীয় বাসিন্দারা প্রতিহত করেছে। পরবর্তীতে ইউএনও মহোদয় এবং ওসিকে অবগত করলে তাঁরা এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। SHARES সারা বাংলা বিষয়: