ময়মনসিংহে ভক্তদের কান্নায় ভাসিয়ে দেবী দুর্গার বিদায় নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫ ময়মনসিংহে পাঁচদিনব্যাপী শারদীয়া দুর্গোৎসব শেষে দেবী দুর্গাকে কান্নায় ভাসিয়ে বিদায় জানিয়েছে ভক্তরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে নগরীর কাঁচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এর আগে ওই দিন দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দিরসহ প্রতিটি পুজা মন্ডপে সিঁদুর খেলা ও দেবীর বরণ অনুষ্ঠানে মণ্ডপগুলোতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। ঘট বিসর্জনের পর দেবীর চরণে সিঁদুর দিয়ে সমবয়সি নারীরা মেতে উঠেন সিঁদুর খেলায়। বিসর্জনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিসর্জন ঘিরে জোরদার করা হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। SHARES সারা বাংলা বিষয়: