ময়মনসিংহে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ২০

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

ময়মনসিংহে নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে জেলায় ২০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে
সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এসব তথ‍্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়োনি।

এসপি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৭টি স্পটে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পর্যন্ত সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

তিনি আরও বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পযর্ন্ত জেলার কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে গতরাতে জেলার দুই একটি স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলেও তাৎক্ষণিক পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।