এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে বলে, সারজিস আলম নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫ আইনগত বাধা যেহেতু নেই তাই নির্বাচন কমিশনকে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ন সভায় আরও বলেন, এনসিপির সাথে কোন রাজনৈতিক দল ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। উচ্চ কক্ষে পিআরের পক্ষে এনসিপি নিম্ন কক্ষে পিআরের বিপক্ষে। এ-সময় জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমূখ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: