টিকটকে আসক্ত ভাতিজার বাঁশের আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টিকটকে আসস্ক ভাতিজার বাঁশের আঘাতে চাঁচা কবীর হোসেন (৩০) নিহত হয়েছে। ঘটনার পর থেকে ভাতিজা আরিফুল পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল উপজেলার আছিম পাটুলী ইউনিয়নর জঙ্গলবাড়ি চকপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কবির মৃত হাসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়৷ নিহত কবির হোসেন বাড়ির পাশের একটি মাছের খামারে ঢাকরে করতো। ভাতিজা আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং টিকটকে ভিডিও নির্মাণ করতো। সে প্রায়ই নেশা করতো। চাচা কবির হোসেন ভাতিজা আরিফুলকে বেপরোয়া চলাফেরা করতে নিষেধ করেন। এতে আরিফুল ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় চাচা কবির হোসেনকে ফিসারির পাড়ে একা পেয়ে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে সে ফিসারির পানি পড়ে যায়।

পরে স্থানীয়রা টের পেয়ে পানি থেকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পথিমধ্যে মারা গেলে কবিরের মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেজ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ (ওসি) মো./রোকনুজামান বলেন, নিহতের ভাতিজা আরিফুল হককে ঘটনার দুই দিন আগে তার বেপরোয়া চলাফেরার বিষয়ে চাচা কবীর হোসেন নিষেধ করলে ভাতিজা ক্ষুব্ধ হয়। ক্ষুব্দ হয়ে মাছের খামারে চাচাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত পলাতক রয়েছে।