লকডাউনের নামে জানমালির ক্ষতি মেনে নেওয়া হবে না: ওয়াহাব নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ লকডাউনের নামে মানুষের জানমালির ক্ষতি মেনে নেওয়া হবে না জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এখন সেই নেতাকর্মীরাই পালিয়া যাওয়া খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য লকডাউনের নামে তথাকথিত কর্মসূচি ঘোষনা করেছে, এটা হাস্যকর। আমরা হুশিয়ারি করে বলতে চাই, লকডাউনের নামে সাধারণ মানুষের জানমালের কোন ক্ষতি মেনে নেওয়া হবে না। বুধবার (১২ নভেম্বর) রাত ৭টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে আগামীকাল সকাল থেকে দলীয় কার্যালয়সহ ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে লকডাউন প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের সর্তক অবস্থানে থাকার আহবান জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন, লকডাউনের নামে কোথাও কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জানগনকে সাথে নিয়ে বিশৃঙ্খলাকারিদের কঠোর জবাব দেওয়া হবে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিমধ্যে ফ্যাসিস্ট দোসররা দেশের বিভিন্ন স্থানের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাতের অন্ধকারে একটি বাসে আগুন দিয়েছে। এতে আওয়ামী ক্ষমতালিপ্সায় নিরীহ বাস চালক জুলহাস মিয়া নিহত হয়েছে। এই ঘটনাটি নিমর্ম ও বিভৎস ফ্যাসিবাদের আচরণ। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, শামীম তালুকদার, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, যুবদল নেতা রাসেল চৌধুরী, মিনহাজুল আবেদিন রাসু, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে ব্রিফিং শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় বিক্ষোভকারীরা লকডাউন প্রতিরোধের সর্তকবার্তা দিয়ে ফ্যাসিস্ট বিরোধী শ্লোগান দেয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। SHARES সারা বাংলা বিষয়: