বাসে দুবৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ ময়মনসিংহের ফুলবাড়িয়া দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসসস চালক জুলহাস মিয়া নামে একজন পুড়ে অঙ্গার হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩ টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন দেয়া দুবৃতরা। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান দৈনিক রুপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ভোররাত সোয়া ৩ টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশী চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে। ওসি মো. রুকনুজ্জামান বলেন, দুবৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে মরদেদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। সে বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। SHARES সারা বাংলা বিষয়: