সুশীল সমাজের ভাবনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫ ময়মনসিংহের গৌরীপুরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশীল সমাজের ভাবনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে গৌরীপুর মহিলা অডিটোরিয়ামে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভায় বক্তারা বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অপরিহার্য। বিগত ১৫ বছর অনিয়ম ও দুঃশাসনে বাংলাদেশকে ভুঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই অবস্থায় রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা দেশবাসির মুক্তির সনদ। এর মধ্যেই রাষ্ট্রের সকল শ্রেণিপেশার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি, জাতীয়তাবাদী জনতা ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির কার্যকরি সভাপতি মজিবুর রহমান বিপ্লব, জেলাই আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহসভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, কৃষিবিদ ফরহাদ হোসেন SHARES সারা বাংলা বিষয়: