ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

## ১১ পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।

ডিক্লারেশন বাতিল করা পত্রিকাগুলো হলো, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা; আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা; শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ; বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি। ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ;।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ১১ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক/প্রকাশককে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

চিঠিতে বলা হয়, গত ১০ এপ্রি ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় অনুরূপভাবে ২য় ও ৩য় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করেছে; এবং উল্লিখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হয়নি; এবং এ বিষয়ে ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।

পরে গত ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে সম্পূর্ণভাবে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মর্মে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেছেন। যা গ্রহণযোগ্য/যুক্তিযুক্ত বিবেচিত হয়নি।

পরে গত ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তেও প্রমাণিত হয়েছে যে প্রকাশিত ১১ পত্রিকা অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হচ্ছে না।

যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হলো।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ায় শোকজ করা হয়। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হয়েছে।