জুলাই যোদ্ধাকে লাঞ্চিত: ময়মনসিংহের সাথে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানের গায়ে হাত, কটুক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মত বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

রবিবার (১২ অক্টোবর) ভোর থেকে ময়মনসিংহ থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হালুয়াঘাট, পুর্বধলাসহ সব সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সারাদেশের সাথে ময়মনসিংহ বিভাগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

নাম প্রকাশ না করার শর্তে নগরীর মাসকান্দা বাসস্টেন্ডের এক কর্মচারী বলেন, আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের ইউনাইটেড বাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল বন্ধ ঘোষণা করে। এতে ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি-জেলা শ্রমিক ইউনিয়ন। যে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কে সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম বলেন, ময়মনসিংহ আন্ত:জেলায় সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, বিআরটিসির কয়েকটি বাস, ফুলপুর, নান্দাইল, নেত্রকোনা পর্যন্ত চলাচল করছে।

গত শুক্রবার রাতে হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিক বার সরি বলার পরেও ঝন্টু তার প্রতি অশালিন আচরন ও কটুক্তি করে বাস থেকে নামিয়ে দেয়। এঘটনায় একজনকে আটক করা পুলিশ।

জুলাই যোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় শুক্রবার রাত থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন এনসিপি নেতৃবৃন্দ ও শিক্ষার্থী। শনিবার দুপুর পর্যন্ত দোষীদের বিচারসহ শহীদ সাগর হত্যা মামলার আসামী নিষিদ্ধ জেলা আওয়ামীলীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেট সার্ভিসের সকল বাস বন্ধে অনড় অবস্থান করেন।

জুলাই যোদ্ধা আবু রাইহান, মাসুদ রানা, মোজাম্মেল হক, মোকাররম আদনান প্রমুখ যোদ্ধাদের দাবী (গাড়ী নং- ঢাকা মেট্রো-ব ১৪-৫৩৫০ গাড়ীর স্টাফ কর্তৃক) জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদে পতিত ফ্যাসিস্ট সরকারের কার্যকরী দোসর, পরিবহনের মাফিয়া ডন এবং জুলাই অভ্যুত্থানের ময়মনসিংহের শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সকল বাস বন্ধসহ অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

পরে বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সকল ধরণের যানচলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোন যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে বিকাল ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসগকে বাস চলাচল শুরু হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের ইউনাইটেড ও সৌখিন পরিবহনের কোন বাস চলবে না। এই আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির নেতাকর্মীরা। এর পরেই ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।