বালিশের ভেতর দেড় হাজার পিস ইয়াবা, মা-ছেলে গ্রেফতার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ রংপুরে বালিশের ভেতর করে ইয়াবা পাচারের সময় মা-ছেলেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে নগরীর উত্তম হাজিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর সদর উপজেলার পাগলাপীর হরকলি গ্রামের মোকছেদুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলে রায়হান (১৮)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের সদস্যরা নগরীর হাজিরহাট এলাকায় অবস্থান করছিল। এ সময় একটি বালিশ নিয়ে এক নারী ও তার ছেলে বাস থেকে নামেন। পরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে বালিশের ভেতর থেকে এক হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মা-ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। SHARES সারা বাংলা বিষয়: