ঈদুল আজহা; জামাত হচ্ছে না শোলাকিয়ায় নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ করোনার হটস্পট হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী। জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, সারাদেশের মতো বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: