৬ চোরের কাছ থেকে উদ্ধার হলো ৫ অটোরিকসা নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ ময়মনসিংহে অটোরিকসা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা ৫টি অটোরিকসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, অজয় চন্দ্র দেবনাথ, মো. সাইফুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. মোতালেব, মো. আশরাফুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে অজয চন্দ্র দেবনাথ নেত্রকোনা ও বাকী ৫ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনিবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর ঘাগড়া আপনবাড়ী এলাকা থেকে সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঘাগড়া আপনবাড়ী এলাকা থেকে সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে হেফাজতে থাকা ৫টি অটোরিকসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে গরীব অসহায়দের অটোরিক্সা চুরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। SHARES সারা বাংলা বিষয়: