বিদ্যুৎস্পৃষ্ঠে মরে গাছেই ঝুঁলে ছিল মরদেহ, নামালো ফায়ার সার্ভিস নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ ময়মনসিংহ নগরীতে কদম গাছে ডাল কাঁটতে উঠে রানা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং মোড়ে এই ঘটনা ঘটে। নিহত রানা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা শেষ মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। সে গাছ কাটা শ্রমিক বলে জানা গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের জৈষ্ঠ কর্মকর্তা মোমেন মোর্শেদ বলেন, সকাল ১১ টার দিকে খবর আসে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং মোড়ে কদম গাছের ডাল কাঁটতে উঠতে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেছে। এমন খবর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি বিদ্যুৎস্পৃষ্ঠে গাছেই মরে ঝুলে আছে মরদেহ। কদম গাছের ডাল কাঁটার পর পাশের বিদ্যুতের তারের উপর পরে। তারে পড়া গাছের ডাল বিদ্যুতায়িত হয়ে ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছে উঠে রশি বেধে তাকে নিচে নামানো হয়। মরদেহ নামানোর পর কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি। এবিষয়ে কোতেয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আন্নান উল আলম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবার থেকে বিনাময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য আবেদন করে। বিষয়টি বিবেচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: