পুকুরে গোসল করতে নেমে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে মাদরাসার ২ শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার এলোয়ারী ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ২ শিশু হলো, দামোদরপুর গ্রামের মো. মানিকের মেয়ে জান্নাতুন মাওয়া (৫) ও একই গ্রামের বদরুজ্জামানরে মেয়ে সুমনা (৫)। তারা দুজনেই কাজাপুর এক্রামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী।

এলোয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম জানান, বিকেল থেকে শিশু দুটিকে বাড়ির লোকজনেরা খুঁজে পাচ্ছিল না। তারা বিকেলে কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে গ্রামের মানুষ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা পুলিশের অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।