বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এমরান সালেহ প্রিন্স নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সকলের জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি, নৈতিকতা বিস্তার ঘটাতে চায়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুর্গাপুজা ও লক্ষীপূজা পরবর্তী এই পুনর্মিলনী অয়োজন করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, পূজামন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়, আড্ডা, গান, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জমজমাট ব্যতিক্রমধর্মী এই অয়োজন যেনো হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিনত হয়। ধোবাউড়ার ইতিহাসে প্রথম এই ধরণের অয়োজন করায় অতিথীরা এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স সকলকে স্বাগত ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়, এটাই বাংলাদেশী জাতির ঐতিহ্য। তিনি ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে এই ঐতিহ্য ধরে রাখার আহবান জানিয়ে বলেন। এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যা লঘুদের ভোটব্যাংক বিবেচনায় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে চেয়েছে। এতে আওয়ামী লীগ লাভবান হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের চরম ক্ষতি হয়েছে । তিনি বলেন , বিএনপি কোনও ধর্ম বা ধর্মাবলম্বীদের রাজনৈতিক কারণে ব্যবহার করে না। তিনি বলেন, বিএনপির নীতি ধর্ম-দল-মত যার যার, রাস্ট্র হবে সবার ।আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজড। ১৫ বছর দুর্নীতি, লুটপাট, হত্যা, গুম, নির্যাতন, জন অধিকার হরণ, সর্বোপরী চব্বিশের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগ গণহত্যাকারী গণ শত্রুতে পরিণত হয়ে তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনায়, গণ অভ্যুত্থানের আকাঙক্ষায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক রাস্ট্র গড়ার ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন তারেক ভাই-ঘরে থাকার সময় নাই। উল্লেখ করে বলেন, তারেক রহমানের দৃষ্টি জুড়ে বাংলাদেশ। তিনিসপরিবর্তনের স্বপ্ন দেখছেন, জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্ন শুধু তারেক রহমানের নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। আসুন এই স্বপ্ন বাস্তবায়নে হাতে হাত ধরে অমরা এগিয়ে যাই, তারেক রহমানের হাত ধরে চির অবহেলিত ধোবাউড়াকে “আলোকিত ধোবাউড়া” গড়ে তুলি। যেখানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি ঘর শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সম্প্রীতি, মানবিকতার আলোয় আলোকিত হবে, বেকারত্বের অভিশাপ থেকে প্রতিটি পরিবার মুক্তি পাবে, কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে। নারী ফুটবলাদের প্রশিক্ষণসহ ক্রীড়া, সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, সংখ্যাগরিষ্ঠ মানূষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরত্ব দেয়। তিনি বলেন আগে রাজধানীতে হলেও আগামী দিনে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ঈদ, পূজা ও বড়দিন পুনর্মিলনীর অয়োজন অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে রাজনীতির নেম উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সম্মিলিতভাবে তাদের অপচেষ্টা রুখে দিতে হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সনাতনী সম্প্রদায়ের নেতাদের মধ্যে সুভাষ সাহা ,নারায়ণ হাজং, মিনতী শীল, আশীষ সাহা, বিপুল চন্দ্র সেন বক্তব্য রাখেন। SHARES রাজনীতি বিষয়: