লিখতে লিখতেই জীবাণুমুক্ত হয়ে যাবে হাত!

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

করোনাকালের কড়াকড়ি শিথিল হওয়ার পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সবাই। খুলেছে অফিস। মনে মনে সংক্রমণের আশঙ্কা নিয়েও পেটের টানে অফিসে যাচ্ছেন অনেকেই। কর্মস্থলে অনেক সময়ই নিজের কলম অন্যের হাতে চলে যাচ্ছে। তবে কলম ফেরত নেওয়ার সময় যেন চাপা আতঙ্ক কাজ করছে, তাই না? মনে হচ্ছে এভাবে করোনা সংক্রমিত হয়ে যাব না তো? এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে ‘স্যানিটাইজার পেন’। বর্তমানে স্যানিটাইজার ছাড়া যেন এক পা-ও চলার কথা ভাবতে পারছে কেউ; যদিও বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী তেমন অভ্যাস রপ্ত করাই উচিত। স্যানিটাইজার পেন শুনেই অবাক লাগছে, তাই না? তবে চলুন খোলাসা করে বলা যাক এই সামগ্রী আদতে কী রকম?

ভারতের লখনউয়ের এক ব্যবসায়ী সম্প্রতি বিভিন্ন ধরনের স্যানিটাইজার বিক্রি করছেন। তিনিই দোকানে রেখেছেন স্যানিটাইজার পেন। ওই ব্যবসায়ী বলেন, বর্তমানে স্যানিটাইজার সবার কাছে অত্যন্ত প্রয়োজনীয়। অফিসে যাঁরা যাচ্ছেন কিংবা শিক্ষার্থীদের ক্ষেত্রে বারবার কলম ব্যবহার করতে হয়, তাদের পক্ষে কলম ধরামাত্রই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা সম্ভব নয়। তাই তাদের কথা ভেবেই স্যানিটাইজার পেন তৈরি করা হয়েছে। ওই কলম দিয়ে লেখার সময়েই হাত জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক সেভাবেই গাড়ির চাবিতেও স্যানিটাইজারের বন্দোবস্ত করেছেন তিনি।