বিএনপি জনগন থেকে প্রত্যাখ্যাত হয়ে পথহারা পথিকের মত, ওবায়দুল কাদের নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা পথহারা পথিকের মতো প্রলাপ করছে। নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে। আজ শুক্রবার (২৪ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ এখন জানে, বৈশ্বিক মহামারী ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই জনগণ শেখ হাসিনার উপর আস্থাশীল। প্রধানমন্ত্রীও এই সংকটে মানুষের জীবন জীবিকা সচল রাখতে একের পর এক জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। SHARES রাজনীতি বিষয়: