জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ইলিশ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের ইলিশ। স্থানীয়রা এই ধরনের বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে। ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় জমে যায়। কাদির মাঝি জানান, চরনিজাম সংলগ্ন মেঘনায় তার জালে ২০৮০টি ইলিশ মাছ ধরা পড়ে। ধরা পড়া ইলিশের মধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ওই রাজা ইলিশটিও ছিল।মাছটি বাজারে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করতে পারতেন। তবে আড়ৎদার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লা কাজলকে মাছটি উপহার হিসাবে দিয়েছেন বলে জানান কাদির মাঝি। ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল গণমাধ্যমকে জানান, এ সময় এত বড় ইলিশ জেলেদের জালে সচরাচর ধরা পড়ে না।ইলিশ মাছটি কাদির মাঝি উপহার হিসাবে আমার কাছে পাঠিয়েছেন। SHARES বিশেষ সংবাদ বিষয়: