চলে গেলেন বিএনপি নেতা সাইফুল্লাহ মিঁয়াজী

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

চলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিঁয়াজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বাদ এশা মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।