দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সচল রাখতে হলে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অপরিহার্য। শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ এক অবিস্মরণীয় নাম। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ জেহাদ পুলিশের গুলির সামনে অকুতোভয় হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর এই ত্যাগের ধারা দেশের গণ-অভ্যুত্থানকে এগিয়ে নেয় এবং শেষ পর্যন্ত স্বৈরশাসক এরশাদের পতনে অবদান রাখে। তারেক রহমান আরও বলেন, স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিলেন। শহীদ জেহাদ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য। আমরা যদি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে তাঁর আত্মা কষ্ট পাবে। SHARES রাজনীতি বিষয়: