হালুয়াঘাটে পুজা মন্ডপ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ বিএনপির যুগ্ম মহসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী, আমতৈল, ধারা, ধুরাইল, সদর ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মন্ডপে ভক্ত ও পূজারীদের বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান। পূজা মণ্ডপে তিনি দুঃস্থ মানূষের মধ্যে পুজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন এবং পূজা মণ্ডপ ও মন্দিরে অনুদান প্রদান করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ শঙ্খ বাজিয়ে, ঢোল পিটিয়ে উলুধ্বনি দিয়ে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এমরান সালেহ প্রিন্সকে স্বাগত জানান। এমরান সালেহ প্রিন্স পুজামন্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গাপুজার শুভেচ্ছা জানান। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন , বিএনপি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীদের দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানূষের সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চ্চার অধিকার সুনিশ্চিত করবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ জনগণের প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে থাকার আহবান জানান। এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব্ হালুয়াঘাটের চেয়ারম্যান সুভ্রত রেমা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই, বীর মুক্তযোদ্ধা কাজিম উদ্দিম, কাজী ফরিদ আহমেদ পলাশ, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, সাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যন ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: