সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন আল্লামা শফী নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থল হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (বড় মাদরাসা) মাদরাসায় ফিরেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ থেকে তিনি ছাড়পত্র পান। এরপর হাসপাতাল থেকে হাটহাজারী বড় মাদরাসায় ফিরেছেন। চার দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ গতকাল বলেন, শারীরিক অস্থিরতা নিয়ে গত মঙ্গলবার দুুপুরে আল্লামা শাহ আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কোনো সমস্যা পাওয়া যায়নি। সুস্থ হলে গতকাল তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আল্লামা শফী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার ফল গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। SHARES জাতীয় বিষয়: