শহীদদের রক্তের ঋণ পরিশোধে সকলকে এগিয়ে আসার আহবান এমরান সালেহ প্রিন্সের

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদের অনেক বিষয়ে আগে বিএনপির আপত্তি থাকলেও আলোচনার টেবিলে দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি খোলা মনে সেসব ইস্যু মেনে নিয়ে জাতিয় ঐক্য গঠনে আন্তরিকতার প্রমাণ দিলেও কয়েকটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের উর্দ্ধে উঠতে পরে নাই। চুড়ান্ত সময়েও তারা নানা শর্ত আরোপ করে জাতিকে হতাশ করছে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি গণ অভ্যুত্থানের আকাংক্ষার প্রতি সম্মান প্রদর্শণ করে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে খোলা মন নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে ময়মনসিংহর ধোবাউড়া উপজেলা সদরের বাজারে গণ সংযোগকালে স্থাণীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ জন সাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জনসাধারণের সাথে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন। বিএনপি সরকারে আসলে পর্যয়ক্রমে পর্যয়ক্রমে সমাধানের আশ্বাস দেন।।পরে শোবাউড়া বাজারে তিনি পথ সভায় বক্তব্য দেন।

গণ সংযোগকালে তিনি জনসাধারণের হাতে ধানের শীষে ভোট দেয়ার আহবান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জন কল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট তুলে দেন।

পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি গ্রাম ও শহরের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রত্যেক শ্রেণী পেশার ও বয়সের মানুষের এবং প্রতিটি এলাকার সুষম উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহণ করবে।

তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, ধানের শীষ গণতন্ত্র, শান্তি,উন্নয়ন, উৎপাদন ও প্রগতির প্রতীক।।অতীতে এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে আওয়ামী বাকশালী শাসনের অবসানে বহু দলীয় গণতন্ত্র,আইনের শাসন, সংবাদ পত্রের স্বাধীনতা এনে দিয়েছিল, দুর্বিক্ষপীড়িত দেশে জনগণের খাদ্য চাহিদা মিটিয়ে আফ্রিকার দুর্বিক্ষপীড়িত দেশ গিনিতে খাদ্য সহায়তা পাঠিয়েছিলো, বন্ধ কলকারখানায় উৎপাদনের জোয়ার সৃষ্টি হয়েছিল। বেগম খালেদা জিয়ার হাত ধরে ধানের শীষ স্বৈরাচারের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র, ব্যবসা বাণিজ্যে ঈর্ষনীয় উন্নতি ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে “উদীয়মান বাঘ”এ পরিনত করেছিলো, সকলের জন্য ডাল-ভাত, মাছ, মুরগী নিশ্চিত করে অবৈতনিক নারী শিক্ষা, উপবৃত্তি, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচীসহ গ্রাম-শহরের জীবনমান উন্নত করে সমৃদ্ধির মহাসড়কে বাংলাদেশ উঠে এসেছিলো।

ইনশা-আল্লাহ তারেক রহমানের হাত ধরে আওয়ামী ফ্যসিবাদে ভঙ্গুর রাষ্ট্রের রাস্ট্র মেরামত করে জনগণের গণতন্ত্র, সুশাসন,ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনায়, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্য বিহীন আধুনিক রাস্ট্র গড়ে তোলার পাশাপাশি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম বাবুল, সোলেমান সরকার, আবদুল মোমেন শাহীন, ওলামা দলের মাওলানা হাবিবুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ, কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল, ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মনিক, সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।