যে ৪৪টি নিউজ পোর্টাল পেল সরকারি নিবন্ধন নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ গোয়েন্দা সংস্থার ইতিবাচক রিপোর্ট পাওয়া ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই নিউজ পোর্টালগুলোর তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সরকারী নিবন্ধন প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টালের তালিকা:- sangbadprotidin24.com timebanglanews.com bd24live.com unitednews24.com nirapadnews.com ep-bd.com ekusheysangbad.com themailbd.com u71news.com currentnews.com.bd latestnewsbd.com somoyerchintra.com barta71.com thereport24.com dailyvorerpata.com newsjournal24.com ournewsbd.com womeneye24.com greenwatchbd.com cnewsvoice.com abnews24bd.com ournews24.com banglatribune.com bdlive24.com bangladesh24online.com thefinancialexpress-bd.com uttaranbarta.com jugobarta.com hotnews24bd.com bhorerkagoj.net sharenews24.com dinersheshey.com samakal.net jagonews24.com bartabazar.com dhakatimes.com.bd risingbd.com bartomankhobor.com dhakadiplomat.com bdmorning.com bbarta24.net zoombangla.com dhakatribune.com bonikbarta.com এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়েআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থার রিপোর্টে পজেটিভ পাওয়া দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন পাবে। আমরা আজ রাতে সেগুলোর তালিকা ওয়েবসাইটে আপলোড করবো। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ইদের পরে রেজিস্ট্রেশন করতে পারবে। তথ্যমন্ত্রী বলেন, গোয়েন্দা রিপোর্ট না পাওয়ায় প্রথম দফায় প্রতিষ্ঠিত অনলাইনগুলোর নাম না থাকতে পারে। তারাও পরে নিবন্ধন পাবে। এটি চলমান প্রক্রিয়া, যেহেতু তাদরে ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য তাদের নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর ব্যাপারে রিপোর্ট এলে তারা সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য কারো কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ, সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির আজকে নাম আপলোড হবে। আরও অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। এগুলা করতে আমাদের কয়েকমাস সময় লাগবে, বলেন তিনি। SHARES গণমাধ্যম বিষয়: