মিথ্যা প্রচারে ‘ডিজিটাল বাহিনী’ তৈরি করেছে জামায়াত: রিজভী

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ‘মিথ্যা’ প্রচার করার জন্য ‘বাহিনী’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পিআর, সংস্কার, গণভোট- এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে জামায়াত ‘নির্বাচন ভণ্ডুল’ করার ‘ষড়যন্ত্র’ করছে বলেও মনে করছেন বিএনপির এই নেতা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘নিজেদের ক্ষোভের জোড়ে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত। তারা নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। কিন্তু সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না।’