পুজা মন্ডপে অসুর ড. ইউনুস, ভারতে পলাতক আ’লীগের ইন্ধন দেখছেন প্রিন্স নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভারতের পশ্চিম বঙ্গে পূজা মন্ডপে বিতর্কীত প্রতিমায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মুহাম্মদ ইউনুসকে ‘অসুর’ (ভিলেন) বা রাক্ষস হিসেবে দেখানোর তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই ঘটনায় পশ্চিম বঙ্গ, দিল্লীসহ ভারতের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা গণঅভ্যুত্থানে গণহত্যাকারী গণ-শত্রু আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধন আছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজা পরিদর্শনকালে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রতিবেশী রাষ্ট্রে এধরণের উপস্থাপনায় বাংলাদেশকেই ‘অসুর’ বা রাক্ষস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে। গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যসিবাদের পতন ও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরোধিতার শামিল। তিনি বলেন, পূজা কোনো রাজনীতি, তামাশা বা প্রতিপক্ষকে ঘায়েল করা বা প্রতিবেশী দেশের প্রতি বিষোদগারের বিষয় নয়। এই উসকানিমূলক ঘটনায় ভারত সরকারের নিরব ভূমিকা রহস্যাবৃত, উদ্বেগজনক, নিন্দনীয়। তিনি বলেন, ডক্টর মুহম্মদ ইউনুস, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ অসুর নয়, হিন্দু ধর্মের দেবী দুর্গার মতো ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যসিবাদকে অসুরের মতো বধ করে দেশের বুকে শরতের হাওয়ায় কাশফুলের মতো গণতন্ত্র ও মানবিকতার ফুল ফোটাতে কাজ করছেন। ভক্ত ও পূজারীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীদের দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানূষের সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চ্চার অধিকার সুনিশ্চিত করবে। এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস ,হাবিবুর রহমান, আবদুল ওয়াহেদ তালুকদার, মাহবুবুল আলম, জাকিরুল ইসলাম টোটন, আবদুল মমিন শাহীন, গাজিউর রহমান, হুমায়ূন তালুকদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: