নির্বাচন নিয়ে কোন উদ্বেগ-সংশয় নেই, প্রেস সচিব

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোন উদ্বেগ বা সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর। দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা: পর ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোন সংশয় নেই উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারব।

কলেজ রোডের এই সংবর্ধনায় পৌছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় প্রেস সচিবকে। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।