তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই। আজ বুধবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী। রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। আজ ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। SHARES বিনোদন বিষয়: