জামায়াত এখনো স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে পরিচিত, প্রিন্স নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেচেন, একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করায় জামায়াত এখনও স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে জনগণের কাছে পরিচিত। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে গণ-সংযোগ ও প্রচার পত্র বিতরণ শেষে পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমরান সালেহ প্রিন্স বলেন, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত নানা অজুহাতে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে ফন্দি-ফিকির করছে। কখনো পিআর, কখনো গণভোট, কখনো জুলাই সনদ নিয়ে তাদের আচরণ শিশু সুলভ, উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক। বিভিন্ন জটিল বিষয়কে পরিকল্পিতভাবে ইস্যু বানিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত তথা অনিশ্চিত করতে অপ তৎপরতা চালাচ্ছে। পথ সভায় তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে শত প্রতিকূলতা সড়িয়ে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারীতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জনগণকে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, ১৫ বছর আওয়ামী লিগের কারণে মানুষ ভোট দিতে পরে নাই। গণ অভ্যুত্থানে ফ্যসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে হাসিনা যেমন ফ্যসিবাদী হয়েছিল, তেমনি জমায়াত ভোটের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতন্ত্র ও ভোট বিরোধী শক্তি হিসেবে হিসেবে জনগণের কাছে বিবেচিত হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এক দিনের নয়, ৩৬৫ দিনের গণতন্ত্র ও সুশাসনের মাধ্যমে সরকার ও প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে। বাস্তবমুখী ও টেকসই কর্মসূচি গ্রহণ করে জনগণের ভাগ্য পরিবর্তন ঘটাবে। এমরান সালেহ প্রিন্স তাঁর বক্তব্যে প্রান্তিক কৃষককে ‘ফার্মার্স কার্ড’ প্রদানের মধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, প্রতি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র স্থাপন ও সরাসরি কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রতি ইউনিয়নে ‘ন্যায্যমূল্যের দোকান চালু, প্রতিটি পরিবারে মা বা গৃহ কর্ত্রীর নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্যের একটি অংশ সরবরাহ, শিক্ষিত বেকারের জন্য এক বছরের জন্য ‘বেকার ভাতা’, ক্ষমতায় আসার প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্ম সংস্থান, বিনামূল্যে চিকিৎসা ও গরীব রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করবে। আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক পরান আলী কাঞ্চুর সভাপতিত্বে পখসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আবদুল হাই, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন বিশ্বাসসহ প্রমুখ। SHARES রাজনীতি বিষয়: