কাঁদতে থাকা শিশুর সামনে বাবাকে চড়, ভিডিও ভাইরাল নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কাঁদছে সাত থেকে আট বছর বয়সী মেয়ে। ওই সময় ভিড়ের মধ্যেই কেউ একজন শিশুটিকে চড় মারেন। এমন ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। একই সঙ্গে ঘটনাটিকে ঘিরে পুলিশকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার। ওইদিন ভোরে মাদক কারবার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির ঘটনায় মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হন। পরবর্তীতে ওই ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। ওই সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন ছিলেন রুস্তম। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রুস্তমকে জড়িয়ে ধরেই কাঁদতে দেখা যায় তার সাত থেকে আট বছর বয়সী মেয়েকে। ওই সময় পুলিশ যখন রুস্তমকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তখন শিশুটি সেটি দেখে ভিড়ের মধ্যেই বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থাকা কেউ একজন শিশুটিকে চড় মারেন। পরবর্তীতে ছোট্ট সেই শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেয়া হয়। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমেকেউ কেউ লিখেন, অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতেই পারে, কিন্তু বাচ্চা মেয়েটিকে এভাবে মারা মেনে নেয়া যায় না। আবার কেউ কেউ লিখেন, সাত থেকে আট বছরের বাচ্চার সঙ্গে এমন আচরণ মেনে নেয়া যায় না। যদিও অনেকে আবার রুস্তমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী দাবি করে তারও সমালোচনা করেন। এ দিকে পুলিশের দাবি, ওই শিশুকে তাদের সদস্যদের কেউ চড় মারেন নি। কে ওই শিশুকে চড় মেরেছে, সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা। SHARES জাতীয় বিষয়: