আফগানিস্থানে বিমান হামলা, নিহত ৪৫

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

আবারো উত্তপ্ত আফগানিস্থান। এবার খবর পাওয়া গেল, দেশটির হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৫ তালেবান নিহত হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়।

নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য তা জানা যায়নি। তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।

এ হামলা মুক্তি পাওয়া তালেবানদের স্বাভাবিক জীবনযাপন বাদ দিয়ে আরও একবার অস্ত্র হাতে নিতে বাধ্য করবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।