আগামীকাল সন্ধ্যা ৬টায় নির্বাচনের তপশিল ঘোষণা নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তপশিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তপশিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান। SHARES জাতীয় বিষয়: